এজিয়ান সাগরের ঢেউয়ের মতোই বদলে গেছে সভ্যতার ইতিহাস। তারই আলো ছড়ানো দুই অধ্যায় হলো মাইনান ও মাইসেনীয় স্থাপত্য। মাইনানদের উত্থান : ইউরোপের প্রথম উন্নত সমাজ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দের দিকে এজিয়ান সাগরের মাঝখানে ক্রিট দ্বীপে জন্ম নেয় এক অসাধারণ সভ্যতা—মাইনোয়ান সভ্যতা। পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদ...






