এক অনুভূতিশুন্য ফ্যাকাশে চেহারা নিয়ে বালুময় পথটিতে বসে আছেন লিডিয়ার রাজা পিথিয়াস। নিষ্পলক চোখে তাকিয়ে আছেন এই পথ দিয়েই ক্ষণিক আগে অতিক্রম করে যাওয়া দূরের পারস্য বাহিনীর দিকে। তার চোখ দুটো একই সাথে অনুভূতিহীন এবং রক্তলাল। তার চাহনি দেখে বোঝার কোনো উপায় নেই, কি ভর করেছে সেই চোখ দুটোতে –হতাশা,...












