চীনে আজ এক উৎসবমুখর পরিবেশ। সম্রাটের দরবারে তো চলছে বিশেষ আয়োজন। নাচ-গান, বাদ্য-বাজনায় গম গম করছে চারপাশ। হবেই বা না কেনো? চীনের সম্রাট ঝু-ডি ইয়ংলে তার মহিমা প্রমাণ করেছে। নিঃসন্দেহে মহান এই সম্রাট, তা না হলে এমন অমূল্য উপহার তিনি পেলেন কি করে? এমন অদ্ভূত প্রাণী তো এর আগে কখনোই দেখে নি চীনবাসী। এ...










