বর্তমান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার গুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে লেডি অফ কাওয়ের মমি। তিনি মোচে সমাজের একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন। মোচে সভ্যতা ছিল ইনকা সভ্যতার আগের স্তর। মোচেদের লিখিত ভাষা না থাকাতে এই সভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে তেমন বিশদ কোন তথ্য আমাদের কাছে নেই। বিখ্যাত...











