• হোম
  • আমাদের সম্পর্কে
    • উদ্দেশ্য
    • পৃষ্ঠপোষক
  • গ্যালারি
    • আমাদের বাংলাদেশ
    • লোকসাহিত্য
    • স্বাদের ইতিহাস
    • স্মরনীয় যারা পুরুষ
    • নারী শক্তি
    • সাম্প্রতিক বিশ্ব
    • ছবি থেকে গল্প
  • বিশ্ব ইতিহাস
    • প্রাচীন যুগ
    • মধ্যযুগ
    • বর্তমান যুগ
  • কিউরিসিটি কর্ণার
    • বিজ্ঞান
    • ইতিহাস
    • সাহিত্য
    • পৌরাণিক কাহিনী
    • লৌকিক অলৌকিক
  • ম্যাগাজিন
    • জীবন ও জীবনবোধ
  • যোগাযোগ করুন
ENGLISH
  • হোম
  • আমাদের সম্পর্কে
    • উদ্দেশ্য
    • পৃষ্ঠপোষক
  • গ্যালারি
    • আমাদের বাংলাদেশ
    • লোকসাহিত্য
    • স্বাদের ইতিহাস
    • স্মরনীয় যারা পুরুষ
    • নারী শক্তি
    • সাম্প্রতিক বিশ্ব
    • ছবি থেকে গল্প
  • বিশ্ব ইতিহাস
    • প্রাচীন যুগ
    • মধ্যযুগ
    • বর্তমান যুগ
  • কিউরিসিটি কর্ণার
    • বিজ্ঞান
    • ইতিহাস
    • সাহিত্য
    • পৌরাণিক কাহিনী
    • লৌকিক অলৌকিক
  • ম্যাগাজিন
    • জীবন ও জীবনবোধ
  • যোগাযোগ করুন

চিয়াপাসের প্যালেনকে আবিষ্কৃত লাল রানীর রহস্যময় সমাধি

Posted by Riffat Ahmed | Apr 20, 2024 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার | 0 |

প্যালেনকে চিয়াপাসের এক প্রত্নতাত্ত্বিক অঞ্চলে এক রানীর সমাধি আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ববিদেরা তাকে লাল রানীর সমাধি বলে আখ্যা দিয়েছেন। ১৯৯৪ সালে সুন্দর এক মন্দিরের পাশে এই সমাধিটি খুঁজে পাওয়া যায়। মন্দিরটি  ছিল পালেঙ্কের সবচাইতে গুরুত্বপূর্ণ শাসক পাকালের। প্রত্নতত্ত্ববিদেরা মনে করেন লাল রানি এবং পাকালের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকার কারণে দুটি সমাধি এত কাছাকাছি তৈরি করা হয়েছিল l এই সমাধিতে শায়িত রমণীর নাম লাল রানী কেন হল তারও কিছু ব্যাখ্যার প্রয়োজন।
 
প্রত্নতত্ত্ববিদেরা সমাধিতে প্রবেশ করে একটি  সারকোফেগাস পান  l  সারকোফেগাসে রাখা মৃতদেহটি লাল রঙের সিঁদুর বা সিনেবার দিয়ে  আবৃত করা ছিল  । তার কফিন এবং কফিনে রাখা শরীরে এমন ভাবে সিঁদুর ছড়িয়ে দেওয়া হয়েছিল  যে ঢাকনা খোলার পর মনে হয়েছিল ওটা  একটি সিঁদুর রাখারই পাত্র l  কেন এই কবরের অভ্যন্তরে এই বিষাক্ত লাল রং ছড়িয়ে দেওয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রত্নতত্ত্ববিদেরা বলেন, লাল রঙকে  তারা পবিত্র বলে মনে করতো l পুনরুত্থান এবং নতুন জীবনের প্রতিনিধিত্ব করে লাল রং l নতুন সূর্যের প্রতীক লাল রং l সমাধির বাসিন্দাদের আভিজাত্য ও মর্যাদার সূচক এই আগুন রং l  তা ছাড়া হাড্ডি সংরক্ষণের জন্য হয়তো এটি ব্যবহার করা হয়েছিল। এই সিঁদুর পারদ সালফারের সমন্বয়ে গঠিত l এটি কিছুটা বিষাক্তও বটে। 
 লাল রানীর রহস্যময় সমাধি

অন্ত্যেষ্টিক্রিয়ার মুখোশ, অলঙ্কার এবং লাল রাণীর হেডড্রেস © Wikimedia

 
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে রানীর বয়স ছিল ৫০-৬০ বছরের মধ্যে। এই হৃষ্টপুষ্ট  উচ্চ মর্যাদা সম্পন্ন রানীর দাঁতের পর্যবেক্ষণ করে দেখা গেলো তিনি খুব উন্নত মানের খাবার দাবার গ্রহণ করতেন।    তার সমাধি থেকে পাওয়া সমস্ত উপকরণসহ লালরানী কে মেক্সিকোর জনসাধারণের সামনে উপস্থাপিত করা হয়  l কি নাই সেখানে l  মুখোশ, ডায়াডেম নেকলেস, ব্রেসলেট, হেডড্রেস, মাথার মুকুট ও ছোট ছোট কিছু মূর্তি। লালরানী অবশ্যই কোন অভিজাত বংশের ছিলেন।  তার সমাধিতে  পাওয়া জেডের তৈরি হেডড্রেসটি তারই সাক্ষ্য প্রমাণ l ১১৩ টি জেইড,  ১৪ টি সেল, ৩৭ টি চুনাপাথর দিয়ে তৈরি এটি। হেডড্রেসটির পাশে একটি ছোট্ট মূর্তি ছিল। কেউ কেউ মনে করেন এটি লাল রানীরই মূর্তি। ১৭০ টিরও বেশি জেড দিয়ে তৈরি বিশাল এক আচ্ছাদন দিয়ে  রানীর বুক ও কাঁধ ঢেকে রাখা হয়েছিলো। জেড দিয়েই তৈরি কানের দুল ও গলার নেকলেস দিয়েই সাজিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুপথের  এই যাত্রীকে ।
রানীকে ভালোবাসা ও শ্রদ্ধা l
 লাল রানীর রহস্যময় সমাধি

লাল রানীর কঙ্কাল © ontheroadin.com

Share:

Rate:

Previousতানিস: প্রাচীন মিশরের হারানো রাজধানীর রহস্যাবৃত আবিষ্কার
Nextদিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

About The Author

Riffat Ahmed

Riffat Ahmed

My mother was a history teacher. From my childhood, I was fascinated by stories on the Indus Valley Civilization, King Porus demanding respect from Alexander, the wisdom of Akbar the Great, humility of Aurangazeb, the betrayal of Mir Zafar during the battle of Plassey and many many others. As I was a student of science I didn't get the opportunity to know more about the past. I feel young people should be groomed in history. It is out of that urge I have decided to write short pieces on individuals who made an imprint or event that shaped our history. This is first among that series. Happy reading, if you have the time. Chairperson, Siddiqui's International School Treasurer- Bangladesh English Medium Schools' Assistance Foundation (BEMSAF)

Related Posts

পীর আলী খানঃ ভুলে যাওয়া ভারতীয় বিপ্লবী

পীর আলী খানঃ ভুলে যাওয়া ভারতীয় বিপ্লবী

March 26, 2022

আভ্যন্তরীণ আগুন

আভ্যন্তরীণ আগুন

April 15, 2021

বসনিয়া গণহত্যাঃ মুসলিমদের ওপর চালানো সার্বদের হত্যাযজ্ঞ

বসনিয়া গণহত্যাঃ মুসলিমদের ওপর চালানো সার্বদের হত্যাযজ্ঞ

May 6, 2022

আজব লাস্ট সাপারের স্রষ্টা ও একজন বোহেমিয়ান চিত্রশিল্পীঃ জোহান জোফেনি

আজব লাস্ট সাপারের স্রষ্টা ও একজন বোহেমিয়ান চিত্রশিল্পীঃ জোহান জোফেনি

June 15, 2022

সহজে খুঁজুন

Akbar (1) Anarkali (1) Archaeological (6) Atgah Khan (1) Aurangzeb (1) Babur (1) Battle of Plassey (3) Great Ashoka (1) Gulrukh Banu (2) Humayun (1) Indo-Greek (1) Inquisition (1) Isa Khan (1) Mir Madan (2) Mirza Aziz Khoka (1) Movie (1) Mughal (2) Mughal history (1) Mughal painting (1) Mughals (1) Omichund (2) Plassey (3) Sirajuddaula (1) Temple (1)

Previous Posts

সাম্প্রতিক পোস্ট

  • প্রাচীন মিশরের রূপচর্চা ও প্রসাধনী: ইতিহাস, উপাদান ও ব্যবহার
    প্রাচীন মিশরের রূপচর্চা ও প্রসাধনী: ইতিহাস, উপাদান ও ব্যবহার
    Apr 15, 2026 | গ্যালারি, নারী শক্তি
  • প্রাচীন সভ্যতার বিস্ময়কর ৫ গল্প: ৫৫০০ বছরের মধু থেকে মিশরের রহস্যময় মমি
    প্রাচীন সভ্যতার বিস্ময়কর ৫ গল্প: ৫৫০০ বছরের মধু থেকে মিশরের রহস্যময় মমি
    Apr 13, 2026 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার
  • রোমের ট্রেভি ফাউন্টেন থেকে ফেব্রুয়ারির ইতিহাস: ৪টি অজানা মজার তথ্য
    রোমের ট্রেভি ফাউন্টেন থেকে ফেব্রুয়ারির ইতিহাস: ৪টি অজানা মজার তথ্য
    Apr 1, 2026 | ইতিহাস
  • লাল কিলা কি এক ঝলক: মুঘল নারীদের সাহস ও বুদ্ধিমত্তার অনন্য গল্প
    লাল কিলা কি এক ঝলক: মুঘল নারীদের সাহস ও বুদ্ধিমত্তার অনন্য গল্প
    Mar 31, 2026 | নারী শক্তি

Designed by WebzMart | Powered by staycurioussis