ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুঘল স্থাপত্য লালবাগ দুর্গের নির্মাণ শুরু হয়েছিলো মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রিয় ছেলে শাহজাদা মোহাম্মদ আজম শাহের হাত ধরে। অসমাপ্ত থাকলেও এই লালবাগ দুর্গ এখনো পর্যন্ত ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্বীকৃত। মোহাম্মদ আজম খান বাহাদুর ছিলেন মুঘল...












