রক্তাভ আকাশ যেন কার্থেজের উঁচু বেদিগুলোর ওপর রক্ত ঝরাচ্ছিল। সেই আকাশের নিচে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক শোভাযাত্রা ধীর, শোকাভিভূত। বাতাস ভারী ধূপের গন্ধে, আর তার সঙ্গে মিশে আছে মায়ের বুক ফাটা কান্না। কিছু মা ঠিক তখনই তাদের সন্তানকে তুলে দিয়েছে বাল হাম্মনের পুরোহিতদের হাতে। পাথরের বিশাল বেদির উপর এক...







