মন্তু নামের একজনের সঙ্গে প্রথম দেখা ১৯৮০ সালে, আমার পানচিনিতে। তখন সে ছিপছিপে গড়নের, ধবধবে ফরসা, ঢেউ খেলানো চুলে ছোট খোপা করা, পিঠ টানটান করে বসা, স্মিত হাসির এক পঞ্চাশ ছুঁই-ছুঁই মহিলা। মিনা করা সবুজ জড়ি পাড়ের শাড়ির সঙ্গে মেলানো পান্না বসানো ব্রেসলেট, কানের টপ আর...






