৪৭৬ খ্রিস্টাব্দে পতন হয় ইতিহাস বিখ্যাত রোমান সাম্রাজ্যের। তবে রোমান সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় নতুন এক রোমান সভ্যতা যা পরবর্তী এক হাজার বছর ব্যাপী ইউরোপের ইতিহাস দখল করে বসেছিল। গল্পটি বাইজান্টাইন সাম্রাজ্যের। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে প্রতিষ্ঠা পাওয়া এই নয়া রোমান অঞ্চল প্রতিষ্ঠা...












