ঢাকার ওয়ারী এলাকা। ছোট্ট একটি বাক্স হাতে নিয়ে পায়চারি করছে শিবুরী। শিবুরীর বয়স আট বছর। সে ঢাকার একটি স্বনামধন্য স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শিবুরী তার মা-বাবার একমাত্র আদরের মেয়ে। প্রতিদিন স্কুল শেষে সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে বাসায় ফিরে আসে। বাসায় সবসময় তার পছন্দের খাবারই রান্না হয়। পেট...












