অখন্ড ভারতবর্ষ। এক শান্তির ভূমি, সম্প্রীতির ভূমি। এতো বৈচিত্র্য, এতো সংস্কৃতি, এতো সম্প্রদায় মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে। এখানে মানুষে মানুষে অদ্ভূত মৈত্রী, প্রগাঢ় বন্ধন। কখনো নিজেদের শক্তিতে, আবার কখনো অন্যের অধীনে শাসিত হয়েছে এই ভারতবর্ষ। হয়তো দানা বেঁধে উঠেছে ভয়, আশঙ্কা কিংবা বিদ্রোহ। হয়তো...












