• হোম
  • আমাদের সম্পর্কে
    • উদ্দেশ্য
    • পৃষ্ঠপোষক
  • গ্যালারি
    • আমাদের বাংলাদেশ
    • লোকসাহিত্য
    • স্বাদের ইতিহাস
    • স্মরনীয় যারা পুরুষ
    • নারী শক্তি
    • সাম্প্রতিক বিশ্ব
    • ছবি থেকে গল্প
  • বিশ্ব ইতিহাস
    • প্রাচীন যুগ
    • মধ্যযুগ
    • বর্তমান যুগ
  • কিউরিসিটি কর্ণার
    • বিজ্ঞান
    • ইতিহাস
    • সাহিত্য
    • পৌরাণিক কাহিনী
    • লৌকিক অলৌকিক
  • ম্যাগাজিন
    • জীবন ও জীবনবোধ
  • যোগাযোগ করুন
ENGLISH
  • হোম
  • আমাদের সম্পর্কে
    • উদ্দেশ্য
    • পৃষ্ঠপোষক
  • গ্যালারি
    • আমাদের বাংলাদেশ
    • লোকসাহিত্য
    • স্বাদের ইতিহাস
    • স্মরনীয় যারা পুরুষ
    • নারী শক্তি
    • সাম্প্রতিক বিশ্ব
    • ছবি থেকে গল্প
  • বিশ্ব ইতিহাস
    • প্রাচীন যুগ
    • মধ্যযুগ
    • বর্তমান যুগ
  • কিউরিসিটি কর্ণার
    • বিজ্ঞান
    • ইতিহাস
    • সাহিত্য
    • পৌরাণিক কাহিনী
    • লৌকিক অলৌকিক
  • ম্যাগাজিন
    • জীবন ও জীবনবোধ
  • যোগাযোগ করুন

দিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

Posted by Riffat Ahmed | May 9, 2024 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার | 0 |

দিলমুন ছিলো আরব উপদ্বীপের পূর্ব অংশে অবস্থিত একটি সভ্যতা। এই সভ্যতাটি অত্যন্ত প্রাচীন হলেও বিশ্বের অন্য ৪ টি সভ্যতার মতো তেমন একটা পরিচিতি পায় নি। মেসোপোটেমিয়া, প্রাচীন মিশর, সিন্ধু উপত্যকা এবং ইয়ালো বা হলুদ রিভার সভ্যতার সাথে পাল্লা দিতে গিয়ে বেশ কিছুটা পিছিয়ে পরেছিল এই দিলমুন। ঐ চারটি প্রাচীন সভ্যতা নদীর পারে গড়ে উঠলেও দিলমুনের এই সভ্যতাটি ছিল  একটি দ্বীপ। এটি বর্তমানে বাহরাইন অবস্থিত। ভৌগোলিকভাবে আরব উপসাগরীয় অঞ্চলে এর অবস্থান থাকার কারণে একটি জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল দিলমুন এবং দেখা গিয়েছে প্রাচীন জনপ্রিয়   ৪ টি সভ্যতার মধ্যে দুটির সাথে এর ব্যাপক যোগাযোগ ছিল। মেসোপোটেমিয়া এবং সিন্ধু সভ্যতার সাথে এর যোগাযোগের বিস্তর প্রমাণও পাওয়া গিয়েছে। এছাড়াও ওমানের এলম, সিরিয়ার আলবা এবং তুরস্কের হাইটানের প্রাচীন স্থানগুলোর সাথে দিলমুনের বাণিজ্যিক সম্পর্ক ছিল।

দিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

দিলমুনের বাণিজ্য কেন্দ্র; Image Source: Mohasin Alam Roni/MidJourney AI.

বর্তমান বাহরাইনে গবেষণা  করতে গিয়ে দেখা গিয়েছে যে দিলমুনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এখানকার ঝর্ণা থেকে প্রবাহিত  মিষ্টি জল। এ মিষ্টি জলের প্রাচুর্য তাকে এক  অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছিল। এই ঝর্ণার কারণেই কৃষি যোগ্য কিছু উর্বর ভূমি ছিল দিলমুনে। অনেকের মতে বাইবেলে উল্লেখিত   ইডেন উদ্যান সম্ভবত এই বাহরাইনই ছিল।

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে  দিলমুনের ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাসের সাথে সেই সময়কার অন্যান্য উন্নত সমাজের ধর্মীয় বিশ্বাসের বেশ  মিল ছিল। মেসোপোটেমিয়া এবং প্রাচীন মিশরের মানুষের মতন করে এরা মৃতদেরকে সমাধিস্থ করার সময় তাদের সাথে হাতিয়ার, খাদ্য, পানি, অস্ত্র  ও সোনা দিয়ে দিত। এর মাধ্যমে আরো বোঝা যায় পরকালের প্রতি তাদের এক ধরনের বিশ্বাস ছিল।

দিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

দিলমুনের ধ্বংসাবশেষ; Image Source: Alamy.

মেসোপোটেমিয়ার উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে গিলগামেশের মহাকাব্য। গিলগামেশ তার প্রিয় বন্ধু এনকিদুর মৃত্যুর পরে অমরত্বের সন্ধান লাভে বেড়িয়ে পরে। কিন্তু কে দিবে তাকে এর সন্ধান? একমাত্র উত-নাপিষ্টিমই তাকে এই অমরত্বের খোঁজ দিতে পারবে। তিনিই একমাত্র মানুষ যিনি জীবনে অমরত্ব লাভ করেছিলেন।

এই উত-নাপিষ্টিম হলেন এই পৃথিবীর একজন নিষ্পাপ মানুষ। মেসোপোটেমিয়ার মহাপ্লাবনের গ্রন্থে দেবতা এনকি তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নির্বাচিত করেন। মহাপ্লাবনের সময়ে পৃথিবীর প্রাণী কুলকে রক্ষা করার জন্য তিনি বিশাল এক নৌকা তৈরি করেন। তার কারণেই আজ এই বিশ্বে নানা রকমের বৈচিত্র্যপূর্ন প্রাণীর উপস্থিতি দেখতে পাওয়া যায়। এই উত-নাপিষ্টিম যেখানে বসবাস করে সেখানে যেতে হলে গিলগামেশকে সমুদ্র অতিক্রম করতে হবে।

তবে সমুদ্র পারি দিয়ে সেই পবিত্র স্থানে যাওয়াটা খুব একটা সহজসাধ্য ছিল না। একমাত্র সূর্য দেবতা উতুবসামাসি সেখানে পৌঁছাতে পেরেছিলেন। সমুদ্রের অপর পাড়ের স্থানটি হচ্ছে দিলমুন। সেখানকার মানুষ জীবজন্তু সকলেই স্বর্গ সুখে ছিল। তাদের দুঃখ নাই, দুর্দশা নাই, কাউকে বার্ধক্যও ছুতে পারে না। এত গেলো পৌরাণিক কাহিনীতে দিলমুনের বর্ণনা।

দিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

উত-নাপিশতিম (বামে) মহাপ্লাবনের বর্নণা দিচ্ছে গিলগামেশকে; Image Source: Nat Geo.

তবে শুধু  পৌরাণিক কাহিনীতেই যে দিলমুনের বর্ণনা রয়েছে তা কিন্তু  নয়। সুমেরীয় এবং ব্যাবিলনীয় কিউনিফর্মেও দিলমুনের অবস্থান সম্পর্কে জানতে পারা যায়। একটি কিউনিফর্ম থেকে জানা গিয়েছে লাগাশের প্রথম রাজবংশের প্রথম রাজা উর-নানশেকে উপঢৌকন দেওয়ার জন্য দিলমুন থেকে জাহাজে কাঠ পাঠানো হয়েছিল।

সারগন দ্য গ্রেটের রাজত্বকালের আরেকটি শিলালিপি থেকে দেখা গিয়েছে যে দিলমুনের জাহাজগুলি আগদ নগরীর সমুদ্র বন্দর গুলোতে নোঙর করেছিল। আর এই জাহাজগুলির মাধ্যমেই সম্ভবত মেসোপোটেমিয়া এবং সিন্ধু  উপত্যকার মধ্যে দিলমুন বণিকদের বাণিজ্য সম্ভব হয়েছিল। মেসোপোটেমিয়ার কিছু কিছু অঞ্চল থেকে সিন্ধু সভ্যতার কিছু বৃত্তাকার সিল পাওয়া গিয়েছিল যা দিলমুন থেকে এসেছিল বলে মনে করা হয়। এই সিলগুলো পরীক্ষা করে বোঝা যায় এই তিন সভ্যতার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক  ছিল। ওমানের খনি থেকে মূল্যবান ধাতু তামা মেসোপোটেমিয়ার শহরগুলোতে পাঠানো হত। মনে করা হয় তামার রপ্তানিতে একচেটিয়া অধিকার ছিল দিলমুনের ব্যবসায়ীদের।

দিলমুন: প্রাচীন বাহরাইনের হারানো সভ্যতার গল্প

সিন্ধু সভ্যতায় প্রাপ্ত দিলমুনের মুদ্রা; Image Source: Harappa.

দিলমুনের অবস্থান নিয়ে বেশ বিতর্ক ছিল প্রত্নতাত্ত্বিকদের মধ্যে। দিলমুন, কুয়েত, উত্তর-পূর্ব সৌদি আরব এবং ইরাকের বসরার আলকুরনায় অবস্থিত বলে কেউ কেউ মনে করেন। ১৯৫০ এর দশকে কাল’আত আল-বাহরাইনে বিজ্ঞান ভিত্তিক খনন  শুরু হয়। এ থেকে বোঝা যায় বর্তমান বাহরাইনেই এই প্রাচীন বন্দর এবং রাজধানীটি অবস্থিত ছিল। খননের মাধ্যমে প্রায় সাতটি স্তরের বসতি উন্মোচিত হয়েছে। ২৩০০ খ্রীস্টপূর্বাব্দের আগেই সেখানে বসতি ছিল বলে মনে করা হয়। এছাড়াও কিছু সমাধিও খুঁজে পাওয়া গিয়েছে, সেই সাথে প্রায় ১৭০০০০ ঢিবিও খুঁজে পাওয়া গিয়েছে। মূল দ্বীপের প্রায় ৫ শতাংশ অঞ্চল নিয়ে অর্থাৎ ৩০ বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে এই সমাধি গুলো রয়েছে। এগুলো খ্রিস্টপূর্ব ২য় এবং ৩য় শতাব্দীর। অনেকে মনে করেন আরবদের সমাধিস্ত করার জন্যই এই দ্বীপটি বেছে নেওয়া হয়েছিল। হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর  প্রথম কয়েক বছরে দিলমুন তাদের উন্নতির শিখরে গিয়ে পৌছায়। পরবর্তীতে জলদস্যুদের  প্রার্দুভাবে ধীরে ধীরে দিলমুন তার বাণিজ্যিক সুপ্রিমেসি হারাতে শুরু করে। এরপর অ্যাসীরিয় সাম্রাজ্য নব্য ব্যবীলনীয় সাম্রাজ্য এবং পরে একামেনিড সাম্রাজ্যের কাছে তারা পরাভূত হয়ে তাদের অধীনে চলে যায়।

Share:

Rate:

Previousচিয়াপাসের প্যালেনকে আবিষ্কৃত লাল রানীর রহস্যময় সমাধি
Nextখাইজুরান: বাঁদী থেকে বেগম – ইসলামের ইতিহাসে এক শক্তিশালী নারীর জীবনকথা

About The Author

Riffat Ahmed

Riffat Ahmed

My mother was a history teacher. From my childhood, I was fascinated by stories on the Indus Valley Civilization, King Porus demanding respect from Alexander, the wisdom of Akbar the Great, humility of Aurangazeb, the betrayal of Mir Zafar during the battle of Plassey and many many others. As I was a student of science I didn't get the opportunity to know more about the past. I feel young people should be groomed in history. It is out of that urge I have decided to write short pieces on individuals who made an imprint or event that shaped our history. This is first among that series. Happy reading, if you have the time. Chairperson, Siddiqui's International School Treasurer- Bangladesh English Medium Schools' Assistance Foundation (BEMSAF)

Related Posts

বোরোডিনের দুঃস্বপ্ন

বোরোডিনের দুঃস্বপ্ন

November 23, 2020

হেলেন কেলার

হেলেন কেলার

November 20, 2021

Mughal Perfumes

Mughal Perfumes

November 15, 2020

আফ্রিকায় ইসলাম আগমনের ইতিহাস

আফ্রিকায় ইসলাম আগমনের ইতিহাস

August 21, 2022

সহজে খুঁজুন

Akbar (1) Anarkali (1) Archaeological (6) Atgah Khan (1) Aurangzeb (1) Babur (1) Battle of Plassey (3) Great Ashoka (1) Gulrukh Banu (2) Humayun (1) Indo-Greek (1) Inquisition (1) Isa Khan (1) Mir Madan (2) Mirza Aziz Khoka (1) Movie (1) Mughal (2) Mughal history (1) Mughal painting (1) Mughals (1) Omichund (2) Plassey (3) Sirajuddaula (1) Temple (1)

Previous Posts

সাম্প্রতিক পোস্ট

  • ক্যাট ও নাইন টেইলস: British Royal Navy-র ভয়ংকর শাস্তির চাবুকের ইতিহাস
    ক্যাট ও নাইন টেইলস: British Royal Navy-র ভয়ংকর শাস্তির চাবুকের ইতিহাস
    Feb 22, 2026 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার
  • জাহানারা বেগম ও চাঁদনী চক: মোগল আমলের দিল্লির বাণিজ্য, স্থাপত্য ও এক রাজকন্যার ইতিহাস
    জাহানারা বেগম ও চাঁদনী চক: মোগল আমলের দিল্লির বাণিজ্য, স্থাপত্য ও এক রাজকন্যার ইতিহাস
    Jan 29, 2026 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার
  • সিথিয়ান জাতির ইতিহাস: যাযাবর অশ্বারোহীদের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের রহস্য
    সিথিয়ান জাতির ইতিহাস: যাযাবর অশ্বারোহীদের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের রহস্য
    Jan 27, 2026 | ইতিহাস, কিউরিসিটি কর্ণার
  • হিট্টাইট সভ্যতা: তুতেনখামেনের বিধবা রাণীর চিঠি থেকে হারিয়ে যাওয়া এক পরাক্রমশালী সাম্রাজ্যের ইতিহাস
    হিট্টাইট সভ্যতা: তুতেনখামেনের বিধবা রাণীর চিঠি থেকে হারিয়ে যাওয়া এক পরাক্রমশালী সাম্রাজ্যের ইতিহাস
    Jan 21, 2026 | গ্যালারি, নারী শক্তি

Designed by WebzMart | Powered by Staycurioussis