থেমে থেমে ঢাকের গুরু-গম্ভীর শব্দ শোনা যাচ্ছে ইতালীর আলবা লংগা (Alba Longa) নগরে। রাজ্প্রাসাদের প্রবেশদ্বারে কয়েকটি বিশাল ঢাকে ক্ষনে-ক্ষনে আঘাত করছে কিছু রাজকর্মচারী। ঢাকের বিশেষ ছন্দের শব্দ জানান দিচ্ছে রাজার চিরপ্রয়াণ। বর্তমান ইতালীর রোম শহরের ১৯ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে অবস্থিত আলবা লংগা অঞ্চলের...












