দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া এই তিনটি দেশ নিয়ে গঠিত ছিল ইন্দোচীন অঞ্চল যেখানে ১৮৬০ সাল থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল এবং এই অঞ্চলকে ফ্রান্স বলত 'ফ্রেঞ্চ ইন্দোচীন'। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালে জাপান ভিয়েতনাম আক্রমণ করে এর দখল নিলেও ফরাসী শাসন তখনও বিদ্যমান ছিল। এমতাবস্থায়...












